কাঁঠাল থেকে সুস্বাদু বিস্কুট তৈরি করে সাড়া ফেলেছেন শ্রীপুরের উদ্যোক্তা
দেশের জাতীয় ফল কাঁঠালের বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে এক অভিনব উদ্যোগ নিয়েছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার উদ্যোক্তা আবদুস সাত্তার। তিনি কাঁঠাল ব্যবহার করে তৈরি করছেন সুস্বাদু বিস্কুট, যা ইতিমধ্যে ভোক্তাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। উৎপাদনের শুরু থেকেই চাহিদা বাড়তে থাকায় আগামী মৌসুমে আরও বড় পরিসরে এই বিস্কুট উৎপাদনের পরিকল্পনা করছেন তিনি।