ময়মনসিংহে কাস্টমস সিপাহীকে হত্যা করে ১৫ খণ্ড, গ্রেপ্তার ২
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় কাস্টমস সিপাহী আবু রায়হান তালুকদার (৪২) হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর ও লোমহর্ষক রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। এই ঘটনায় দীর্ঘ চার বছর ধরে নিহতের বিশ্বস্ত কেয়ারটেকার হিসেবে কাজ করা মো. রাজু মির্জা ও তার সহযোগী মো. সোহেল মির্জা ওরফে জিতুলকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে গ্রেপ্তার করা হয়েছে।