Skip to main content

Topic/Tag : কৃত্রিম বুদ্ধিমত্তা


এআই দিয়ে ভুয়া গল্প ও বিতর্ক ছড়িয়ে মাসে কামাচ্ছেন প্রায় ২১ লাখ টাকা

সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের আবেগ, রাগ ও ক্ষোভকে পুঁজি করে অর্থ উপার্জনের নতুন এক প্রবণতা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। ইচ্ছাকৃতভাবে বিতর্ক উসকে দেওয়া, উত্তেজক বক্তব্য কিংবা মিথ্যা ও মনগড়া তথ্য ছড়িয়ে মানুষের প্রতিক্রিয়া আদায় করে নেওয়া এসব ব্যক্তিকে বলা হয় ‘রেজ বেইটার’ (Rage Baiter)। তাদের মূল লক্ষ্য হলো সুকৌশলে বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করা, পোস্টে প্রচুর মন্তব্য ও প্রতিক্রিয়া বাড়ানো এবং এর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমের ‘অ্যাড রেভিনিউ শেয়ার’ বা আয়ভাগ কর্মসূচি থেকে মোটা অঙ্কের অর্থ উপার্জন করা।