দাকোপে হাঁসের খামারে বদলে গেছে বাবা-ছেলের ভাগ্য
খুলনার উপকূলীয় দাকোপ উপজেলায় চাকরির পেছনে না ছুটে হাঁসের খামার করে ভাগ্য বদলেছেন তরুণ উদ্যোক্তা পল্লব গাইন (২৩)। বাবার সাথে মিলে তার এই সমন্বিত খামার এখন ওই অঞ্চলের বেকার যুবকদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।