Skip to main content

Topic/Tag : গণমাধ্যমকর্মী


তথ্য সংগ্রহে সাংবাদিককে বাধা, খালিয়াজুরীতে শিক্ষকের সঙ্গে প্রেসক্লাব আহ্বায়কের ধস্তাধস্তি

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার বানুয়ারী জুয়েল চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের খাবার ও বিদ্যালয়ের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। এ সময় খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক ও সাংবাদিক হাবিবুল্লাহর সঙ্গে ওই সহকারী শিক্ষক ঝুটন চৌধুরীর ধস্তাধস্তির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।