গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘চিঠি উৎসব ২০২৬’
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) প্রথমবারের মতো অত্যন্ত আনন্দঘন পরিবেশে ‘চিঠি উৎসব ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিক সংগঠন গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) উদ্যোগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।