চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম কারাগারের হাজতি আ. লীগ নেতার মৃত্যু
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের অধীনে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমান মিয়া (৭০) নামে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ২৪নং ওয়ার্ড দক্ষিণ আগ্রাবাদ আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।