\'পত্র দিয়ো\' একটি চিঠির অপেক্ষায় যে শহরটা থেমে থাকত
একটা সময় ছিল, চিঠি আসার শব্দও শোনা যেত। দরজার বাইরে ডাকপিয়নের কণ্ঠ, সাইকেলের ঘণ্টা কিংবা হাতে ধরা একটি খাম এই সামান্য দৃশ্যই একটি পরিবারের মুখে হাসি ফুটিয়ে দিতে পারত। দূরের মানুষটি কেমন আছে, মা-বাবা ভালো আছেন কি না, ভাই-বোনেরা কী করছে, প্রিয় মানুষটি এখনো মনে রেখেছে কি না এসব প্রশ্নের উত্তর আসত কয়েক পাতার কাগজে। উত্তর আসতে সময় লাগত, কিন্তু সেই অপেক্ষার প্রতিটি দিন ছিল ভালোবাসায় ভরা।