Skip to main content

Topic/Tag : জখম


সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় নারীসহ ৩ জনকে প্রকাশ্যে ছুরিকাঘাত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রকাশ্য স্থানে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মাদক কারবারিদের হামলায় নারীসহ তিনজন রক্তাক্ত জখম হয়েছেন। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি পাগলা বাড়ি ক্যানেলপাড় এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

রাজশাহীতে নেশার টাকা না পেয়ে মা ও ভাইকে কুপিয়ে জখম

মাদকের করাল গ্রাস কেড়ে নিল পারিবারিক শান্তি। নেশার টাকার জন্য নিজের জন্মদাত্রী মা ও ছোট ভাইয়ের ওপর ধারালো বঁটি নিয়ে হামলা চালানোর পৈশাচিক অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। রাতের আঁধারে ঘরের দরজা বন্ধ করে মা ও ভাইকে কুপিয়ে গুরুতর জখম করার পর স্থানীয়দের হাতে আটক হন তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মেহেদী হাসান ওরফে মুন্না (৩৪) নামের ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।