কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের মৃত্যু
কুষ্টিয়ার মিরপুরে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ধারালো হাসুয়ার কোপে নূর ইসলাম (৪৭) নামের এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।