নীলফামারীতে সাপের কামড়ে ২ জনের মৃত্যু, প্রাণ ফিরে পাওয়ার আশায় ঝাড়ফুঁক
নীলফামারীর কিশোরগঞ্জে বিষধর সাপের কামড়ে এক যুবক ও এক কিশোরীর করুণ মৃত্যু হয়েছে। তবে মৃত যুবক আবার জীবিত হবে—এমন অলৌকিক বিশ্বাসে তার মরদেহে ওঝা দিয়ে দীর্ঘক্ষণ ঝাড়ফুঁক করিয়েছেন স্বজনেরা।