Skip to main content

Topic/Tag : ঝড়


গাইবান্ধায় ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ে ৪ মাসেও মেলেনি মেরামতের বরাদ্দ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত সুন্দরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়টি চার মাস ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষতিগ্রস্ত বিদ্যালয়টি পরিদর্শন করে দ্রুত মেরামতের প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কোনো সরকারি বরাদ্দ পৌঁছায়নি। ফলে বাধ্য হয়ে শিক্ষক ও কর্মচারীরা দীর্ঘ চার মাস ধরে শ্রেণিকক্ষেই দাপ্তরিক কাজ সারছেন।

দুর্যোগের সময়ও অচল ৫ ডপলার রাডার, আবহাওয়ার নির্ভুল পূর্বাভাস নিয়ে শঙ্কা

অতিবৃষ্টি আর বানের পানিতে দেশের বিভিন্ন অঞ্চল যখন প্লাবিত, ঠিক সেই মুহূর্তে আবহাওয়ার আগাম ও নির্ভুল পূর্বাভাস দেওয়ার প্রধান প্রযুক্তি ‘ডপলার রাডার’ নিয়ে সৃষ্টি হয়েছে বড় ধরনের সংকট। বর্তমানে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পাঁচটি রাডারের সবকটিই অচল হয়ে পড়ে আছে। ফলে আকস্মিক ঝড়-বৃষ্টি বা টর্নেডোর মতো দুর্যোগের তাৎক্ষণিক তথ্য পাওয়া নিয়ে দেখা দিয়েছে গভীর অনিশ্চয়তা।