বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৮ জেলে উদ্ধার; নিখোঁজ ৫
বঙ্গোপসাগরে ১৩ জেলেসহ ‘এফবি বরকত’ নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। সাগরে ভাসমান অবস্থায় থাকা আট জেলেকে অপর একটি মাছ ধরার ট্রলার জীবিত উদ্ধার করেছে। এখনো পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন। তাঁদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে।