লিবিয়ায় মাফিয়াদের নির্যাতনে শিবচরের যুবকের মৃত্যু
ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন মাদারীপুরের শিবচর উপজেলার যুবক ইকবাল মাদবর (২৫)। কিন্তু সেই স্বপ্নই শেষ পর্যন্ত তার জীবনে বয়ে আনলো চরম ট্র্যাজেডি। মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়ে লিবিয়ায় মাফিয়াদের নির্মম নির্যাতনের শিকার হয়ে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে বাড়িতে মৃত্যুর খবর পৌঁছালে পরিবারের সদস্য ও এলাকাবাসীর আহাজারিতে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।