অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে: শামা ওবায়েদ
কলকাতার নিউমার্কেট এলাকার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত নয় বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। নিহতদের পরিবার চাইলে মরদেহ দেশে আনার খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।