Skip to main content

Topic/Tag : নৌকা বাইচ


বৈঠার তালে উৎসবে মাতল ফুলজোড়ের দুই পাড়

ফুলজোড় নদীর বুক চিরে একে একে ছুটে চলছে সুসজ্জিত নৌকা। মাঝিদের ছান্দিক বৈঠার আঘাতে নদীর বুকে উঠছে ঢেউ, আর তীরের দুপাশে দাঁড়িয়ে হাজারো দর্শকের উচ্ছ্বাস। কেউ হাততালি দিচ্ছেন, কেউবা সেই আনন্দঘন মুহূর্ত মুঠোফোনে বন্দি করছেন। এমনই এক উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জের রায়গঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ।