প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের মতবিনিময়
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের সভাকক্ষে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)-এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধানমন্ত্রী সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ভালো কাজের প্রশংসা করার জন্য সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “ভালো কাজের প্রশংসা হলে উৎসাহ পাওয়া যায়।”