সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিককে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজীব (৩০) নামে এক পরিবহন শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৫ আগস্ট) ভোররাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সজীব স্থানীয় নয়াপাড়া এলাকার মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে এবং পেশায় তেলের লরির হেলপার ছিলেন।