পল্লীবিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে গ্রাহক ভোগান্তি, জনমনে তীব্র ক্ষোভ
বরগুনার বেতাগীতে পল্লীবিদ্যুতের অতিরিক্ত ও অসঙ্গতিপূর্ণ বিদ্যুৎ বিল আসায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। অস্বাভাবিক এই বিল নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগের পাল্লা দিন দিন ভারী হচ্ছে এবং অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরছেন।