Skip to main content

Topic/Tag : পাইকগাছা


পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি রোগীদের ‘রেফার’ করাই প্রধান চিকিৎসা

জরুরি মুহূর্তে হাসপাতাল মানেই মানুষের শেষ আশ্রয়। কিন্তু খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেই আস্থার জায়গায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অস্ত্রোপচার (ওটি) সেবার সক্ষমতা। দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার বিপুল জনসংখ্যার পাশাপাশি পার্শ্ববর্তী আশাশুনি, তালা ও কয়রা উপজেলার রোগীদের চিকিৎসার প্রধান ভরসা এই হাসপাতালটি। অথচ অ্যানেস্থেশিয়া চিকিৎসকের অভাবে এখানে জরুরি অস্ত্রোপচার সেবা প্রায় অচল হয়ে পড়েছে।

সময়ের নিষ্ঠুর আঘাতে ক্ষয়ে যাচ্ছে প্রফুল্ল চন্দ্র রায়ের স্মৃতিচিহ্ন

ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মভিটার ভবনটি। ভবনটির ভিতরে প্রবেশ করতেই গায়ের লোম শিউরে ওঠে, যেন চারপাশে তার বোবা কান্না বাতাসে ভেসে আসে কানে। ইট পাথরের এই ভবনটির চারিদিকে ইট বালু সবকিছু খসে খসে পড়ছে। বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের এই জন্মভিটা আধুনিকায়ন ও সংস্কার করা এখন সময়ের দাবি।