Skip to main content

Topic/Tag : পাহাড়ি ঢল


কাপ্তাই বাঁধের ১৬ গেট ৩ ফুট খুলে দেওয়া হয়েছে

টানা বৃষ্টিপাত ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানির চাপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং বাঁধের ঝুঁকি এড়াতে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ে (জলকপাট) ৩ ফুট করে খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে বর্তমানে প্রতি সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে।

পানিতে তলিয়ে গেছে রাঙ্গামাটি ঝুলন্ত সেতুর পাটাতন, চলাচল বন্ধ

টানা ভারী বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পাওয়ায় রাঙ্গামাটির অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে গেছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে শনিবার (২৯ আগস্ট) দুপুর থেকে সেতুর ওপর দিয়ে চলাচলের ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ।