পেকুয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের পেকুয়ায় দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় পেকুয়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।