কক্সবাজারে নামছে বন্যার পানি, খাদ্য-পানির সংকট
টানা এক সপ্তাহের ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে লণ্ডভণ্ড কক্সবাজারে অবশেষে বন্যার পানি নামতে শুরু করেছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্গত মানুষের দুর্ভোগ এখনো কাটেনি। পানি নামার সাথে সাথে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির ক্ষতচিহ্ন। সুপেয় পানি, খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রীর তীব্র সংকটে বর্তমানে মানবেতর জীবন কাটাচ্ছেন লাখো মানুষ।