Skip to main content

Topic/Tag : বোমা বিস্ফোরণ


মাদারীপুরে মসজিদের ইমামের তালাবদ্ধ ঘরে বোমা বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নে একটি মসজিদের ইমামের তালাবদ্ধ থাকার ঘরে বিকট শব্দে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদে এই ঘটনা ঘটে। তবে ঘরটি তালাবদ্ধ থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মস্কোর রেস্তোরাঁয় ভয়াবহ বোমা বিস্ফোরণে নারীসহ নিহত ৩, আহত ২১

রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রস্থলে একটি অভিজাত ইতালীয় রেস্তোরাঁয় ভয়াবহ বোমা বিস্ফোরণে এক নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) স্থানীয় সময় রাত ৮টার দিকে এই বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২১ জন। রাশিয়ার সন্ত্রাসবিরোধী কমিটি এবং স্থানীয় পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।