প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার পাশাপাশি আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। মঙ্গলবার (১১ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল এ তথ্য নিশ্চিত করেছেন।