সাভারে একটি বাড়িতে সন্ত্রাসীরা অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকার আব্দুল জলিলের মালিকানাধীন ওই বাড়িটিতে এ অভিযান শুরু হয়।
অভিযান চলাকালে ওই এলাকা থেকে পাঁচটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বস্তুগুলো আসলে কী ধরনের বিস্ফোরক, তা নিশ্চিত করতে ঢাকা থেকে ‘বোম ডিসপোজাল ইউনিট’ তলব করা হয়েছে। বিশেষজ্ঞ দলটি পৌঁছানোর পর বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় আব্দুল জলিলের বাড়িতে একদল সন্ত্রাসী অবস্থান করছে। এই খবরের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে বাড়িটি চারদিক থেকে ঘিরে ফেলে।
তিনি আরও বলেন, “আমরা এরই মধ্যে পাঁচটি বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার করেছি। বাড়িটি এখনও পুলিশের ঘেরাওয়ে রয়েছে। ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
ডিআর




Comments