কুমিল্লায় বাড়ির মালিকের ৯ টুকরো মরদেহ উদ্ধার, ভাড়াটিয়া গ্রেপ্তার
কুমিল্লার দেবীদ্বারে এক গৃহবধূকে নৃশংসভাবে হত্যার পর তাঁর মরদেহ ৯ টুকরো করে পলিথিন ব্যাগে ভরে লুকিয়ে রাখার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। শনিবার (৮ আগস্ট) বিকেলে দেবীদ্বার পৌর এলাকার ছোটআলমপুর মোহনা আবাসিক এলাকায় এই ভয়াবহ ঘটনা ঘটে। পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাড়ির ভাড়াটিয়া লাইলী বেগমকে (৪০) আটক করেছে।