ভিয়েতনামে ভয়াবহ বন্যা ও ভূমিধস, মৃতের সংখ্যা বেড়ে ৯০
দক্ষিণ-মধ্য ভিয়েতনামে টানা ভারি বৃষ্টি, পাহাড়ি ধস ও ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আরও ১২ জন নিখোঁজ রয়েছেন। রোববার (২৩ নভেম্বর) দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গার্ডিয়ান।