চট্টগ্রামে ঐতিহাসিক জশনে জুলুসে লাখো মানুষের ঢল
শান্তি, মানবতা, অহিংসা ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শের বার্তা ছড়িয়ে দিতে চট্টগ্রামে শুরু হয়েছে ঐতিহাসিক ৫৫তম জশনে জুলুস। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত এই বিশাল মিছিলে অংশ নিতে বুধবার (২৬ আগস্ট) ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষের ঢল নেমেছে বন্দরনগরীতে।