সিদ্ধিরগঞ্জে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১২) অপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে শাহীন হোসেন রবিন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করার পর তাকে গ্রেপ্তার করা হয়।