গাজীপুরে মেলা বন্ধের নির্দেশ দিলেও সরেনি সরঞ্জাম, হাইকোর্টে রিট
গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে মেলা বন্ধে জেলা প্রশাসনের কঠোর নির্দেশনার পরও মাঠ থেকে সরেনি মেলার অস্থায়ী স্থাপনা ও সরঞ্জাম। এদিকে মেলা আয়োজন নিয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে। তবে আইনি লড়াই আর মেলার সরঞ্জামের স্তূপের মাঝেই মাঠের ফাঁকা জায়গায় ফুটবলসহ বিভিন্ন খেলাধুলায় মেতেছে স্থানীয় শিশু-কিশোরেরা। তারা দ্রুত মাঠটি পুরোপুরি উন্মুক্ত করার দাবি জানিয়েছে।