Skip to main content

Topic/Tag : মেসি


জাতীয় দলকে বিদায় জানাতে ‘লাস্ট ডান্সে’ নামছেন মেসি

একদিন তো বিদায় নিতেই হয়। ফুটবল মাঠে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়া লিওনেল মেসির জাতীয় দলের ক্যারিয়ারের সেই অন্তিম প্রহরও যেন অবশেষে ঘনিয়ে এলো। আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে যে মানুষটি কোটি ভক্ত-সমর্থকের গভীর আবেগের সঙ্গে জড়িয়ে আছেন, এবার তাঁর শেষবারের মতো আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামার অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

আর্জেন্টিনার জার্সিতে আবারও মাঠে নামতে পারেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর ভক্ত-সমর্থকরা ধরে নিয়েছিলেন, আকাশি-সাদা জার্সিতে মহাতারকার মহাকাব্যিক যাত্রার সমাপ্তি ঘটে গেছে। তবে ফুটবল প্রেমীদের জন্য নতুন এক আশার খবর দিচ্ছে আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলো। ঘরের মাঠে ভক্তদের সামনে মেসিকে আনুষ্ঠানিকভাবে রাজকীয় বিদায় জানাতে বিশেষ প্রীতি ম্যাচের উদ্যোগ নিচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।