সড়ক থেকে ফিটনেসবিহীন যান দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস-ট্রাকসহ সব ধরনের যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পরিবেশ দূষণ বিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় সরকারপ্রধান এই নির্দেশ দেন।