শেখ হাসিনার প্রত্যর্পণ আবেদন পর্যালোচনা করছে ভারত: জয়সওয়াল
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে আসা অনুরোধটি ভারতের নিজস্ব নিয়ম ও নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।