মনোহরদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাছিটান খেলা অনুষ্ঠিত
নরসিংদীর মনোহরদীতে গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী কাছিটান বা রশিটান খেলার এক বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার গোতাশিয়া ইউনিয়নের খোটমোড়া উত্তর পাড়া মৌলভীবাড়ি যুব সংঘের উদ্যোগে স্থানীয় মৌলভীবাড়ি মোড় সংলগ্ন মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।