নাটোরে রাস্তা পাকাকরণের দাবিতে ধানের চারা রোপণ করে প্রতিবাদ
নাটোরের গুরুদাসপুর উপজেলার ধানুরা পশ্চিমপাড়া থেকে আদর্শগ্রাম পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ শতবর্ষী একটি কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টায় ওই কর্দমাক্ত রাস্তার পাশে দাঁড়িয়ে কয়েক গ্রামের কয়েকশ মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধন শেষে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে কাদা রাস্তার ওপর ধানের চারা রোপণ করেন ভুক্তভোগীরা।