লটকনের পর বেলাবতে রামবুটানের বাজিমাত
নরসিংদীর বেলাবো উপজেলা লটকন চাষের জন্য দেশজুড়ে পরিচিত হলেও এখন বিদেশি ফল রামবুটান চাষে অভাবনীয় সাফল্য দেখাচ্ছেন স্থানীয় কৃষকরা। মালয়েশিয়ান এই ফলের বাণিজ্যিক চাষে বাম্পার ফলন ও চড়া দাম পাওয়ায় দিন দিন বাড়ছে চাষিদের আগ্রহ। বাগান থেকেই পাইকাররা ফল কিনে নেওয়ায় বিপণন নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হচ্ছে না বাগান মালিকদের।