Skip to main content

Topic/Tag : শরীয়তপুর


জাজিরার বিলাশপুর এখন ‘ককটেল আতঙ্ক’র জনপদ, নেপথ্যের চক্র নিয়ে প্রশ্ন

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়ন ক্রমেই বিস্ফোরক ও ককটেল আতঙ্কের জনপদে পরিণত হচ্ছে। গত কয়েক মাস ধরে একের পর এক ককটেল বিস্ফোরণ, তাজা ককটেল উদ্ধার এবং ককটেল তৈরির কারখানার সন্ধান পাওয়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। সর্বশেষ গত সোমবার এক প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংকে রাখা ককটেল বিস্ফোরণের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।

শরীয়তপুরে সুপ্রিম পার্টির প্রার্থীকে হেনস্তা ও ছাত্র অধিকার নেতার ওপর হামলার অভিযোগ

শরীয়তপুরে সুশাসনের জন্য নাগরিক-সুজনের আয়োজনে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান চলাকালে হট্টগোল ও মারপিটের ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থীকে হেনস্তা ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের এক কেন্দ্রীয় নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে।