জামালপুর শহিদ মিনারের বেদিতে মঞ্চ, জুতা পায়ে এমপিসহ অতিথিরা
সদর উপজেলার বটতলা উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহিদ মিনারের বেদিতে মঞ্চ বানিয়ে শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। ওই মঞ্চে জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. মোজাফফর হোসেনসহ অন্য অতিথি-শিক্ষক সবাই জুতা পায়েও ওঠেন। ভাষার মাসে এমন ঘটনায় অনেকে ক্ষুব্ধ হন।