Skip to main content

Topic/Tag : শিশু ধর্ষণ


পূবাইলে আড়াই বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ভাড়াটিয়া গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর পূবাইলে আড়াই বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. রেজাউল (৩৭) নামের এক ভাড়াটিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানাধীন কুদাব এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পটুয়াখালীতে ১১ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পটুয়াখালীর কলাপাড়ায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) রাতে মহিপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে শিশুটির মা খাদিজা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।