Skip to main content

Topic/Tag : শীতের ফসল


যমুনা-ইছামতির চরে লাল চাদরে কৃষকদের স্বপ্ন আর আশা

দূর থেকে তাকালে মনে হবে, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা আর ইছামতি নদীর চরজুড়ে যেন কেউ বিছিয়ে দিয়েছে লাল রঙের বিশাল এক চাদর। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সেই লাল রঙ আরও বেশি উজ্জ্বল হয়ে ওঠে। আর এই লাল সৌন্দর্যের নাম লালশাক। শীতের আগমনে আগাম ফসল হিসেবে চরাঞ্চলের কৃষকরা এই শাক চাষ করেছেন, যার রঙে রঙিন হয়ে উঠছে চরের প্রকৃতি।