নান্দাইলে বাসের চাপায় প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা
ময়মনসিংহের নান্দাইলে মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাপায় আতিকুর রহমান মতিন (৭৫) নামের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (২৮ জুলাই) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।