Skip to main content

Topic/Tag : সাংবাদিকের উপর হামলা


রাজশাহীতে সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা, অবস্থা আশঙ্কাজনক

রাজশাহী মহানগরীতে দুর্বৃত্তদের অতর্কিত ও বর্বরোচিত হামলায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক ইব্রাহিম হোসেন সম্রাট (২৭)। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে নগরীর শাহমখদুম থানাধীন পল্লবী আবাসিক এলাকার গাংপাড়া কবরস্থানের সামনে এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।