টঙ্গিবাড়ীতে স্বর্ণের দোকান থেকে কর্মচারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল বাজারে একটি স্বর্ণের দোকান থেকে সুমন দে (৪৫) নামের এক কর্মচারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে হাসাইল বাজারের ‘অমিত সরকার গোবিন্দ’-এর স্বর্ণের দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।