ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের বেহাল দশা, জনভোগান্তি তুঙ্গে
সুনামগঞ্জের গুরুত্বপূর্ণ ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের বেহাল দশা চরমে পৌঁছেছে। সড়কের প্রায় ১৩ কিলোমিটার অংশের অন্তত ১০টি স্থানে ভয়াবহ ভাঙন ও বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় এটি এখন কার্যত \'মরণফাঁদে\' পরিণত হয়েছে। সংস্কারের অভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়া এই সড়কে প্রতিদিন হাজার হাজার যাত্রী, পথচারী ও যানবাহন চালক চরম আতঙ্কের মধ্যে চলাচল করছেন। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত মেরামত করা না হলে যেকোনো সময় এখানে বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে।