Skip to main content

Topic/Tag : হাইকোর্ট


আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

পুলিশি কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে করা আরও দুই মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন থাকায় এখনই তিনি কারামুক্ত হতে পারছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে রিটের উদ্দেশ্য নিয়ে বিতর্ক

বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর ওপর আরোপিত কার্যক্রমে নিষেধাজ্ঞার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা সাম্প্রতিক একটি রিট আবেদন নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিজ্ঞ আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশের দাবি, এই রিট আবেদনের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। দলটিকে রাজনৈতিক ও আইনগতভাবে কোণঠাসা করা এবং বর্তমান সরকার ও তাদের মিত্রদের বেআইনি পদক্ষেপকে আইনি বৈধতা দেওয়ার এটি একটি ‘সুপরিকল্পিত কৌশল’।