৯ মাস পর হিলি দিয়ে শুরু হলো কাঁচামরিচ আমদানি
দেশের বাজারে কাঁচামরিচের আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে আনতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের অনুমোদনের পর দীর্ঘ ৯ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার (০৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ভারত থেকে কাঁচামরিচবোঝাই চারটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এই আমদানি কার্যক্রম পুনরায় শুরু হয়।