মিরসরাই ট্র্যাজেডির ১৫ বছর আজ, স্বজনদের বুকে এখনো ৪৫ প্রাণ হারানোর শোক
আজ ১১ জুলাই। ইতিহাসের অন্যতম মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ‘মিরসরাই ট্র্যাজেডি’র ১৫ বছর পূর্ণ হলো। ২০১১ সালের এই দিনে ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে প্রাণ হারিয়েছিল ৪৫টি তাজা প্রাণ, যাদের মধ্যে ৪৩ জনই ছিল স্কুল-কলেজের শিক্ষার্থী। দেড় দশক পার হলেও মিরসরাইয়ের মায়ানী ও আবুতোরাবসহ সাতটি গ্রামের আকাশে-বাতাসে এখনো যেন সেই আর্তনাদ আর আহাজারি ধ্বনিত হয়। স্বজনদের বুকে আজও ৪৩ শিক্ষার্থীর অকাল প্রয়াণের করুণ স্মৃতি দগদগে ক্ষত হয়ে আছে।