জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দায়িত্ব গ্রহণের পর তিনি বহুপক্ষীয় ব্যবস্থার প্রতি আস্থা পুনরুদ্ধারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেন।
দায়িত্বের প্রথম বছরে তার ছয় অগ্রাধিকারের মধ্যে রয়েছে—বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা জোরদার, টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, মানবাধিকার ও মানবিক সহায়তা জোরদার, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ প্রযুক্তির সুফল সবার কাছে পৌঁছে দেওয়া এবং বহুপক্ষীয় ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনা।
বাংলাদেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ রোহিঙ্গা সংকট, জলবায়ু ঝুঁকি ও উন্নয়ন অর্থায়ন নিয়েও গুরুত্ব দিয়েছেন তিনি। বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখের বেশি রোহিঙ্গার প্রসঙ্গ তুলে ধরে তিনি তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার ওপর জোর দেন।
এ ছাড়া উন্নয়নশীল ও ছোট দেশগুলোর স্বার্থ রক্ষা, জাতিসংঘের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানো এবং সিদ্ধান্ত গ্রহণে তরুণদের আরও সম্পৃক্ত করার কথাও জানিয়েছেন নতুন সভাপতি।
এসএস




Comments