কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানবজাতির অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। খুব দেরি হওয়ার আগেই এআইয়ের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (৮ সেপ্টেম্বর) জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় এ সতর্কতা জানান তুর্ক। তিনি বলেন, উন্নত এআই ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্ব সংকট তৈরি করতে পারে। এআই প্রতিষ্ঠানগুলোকে এখনই সম্ভাব্য ঝুঁকি কমাতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাবেন বলেও জানান তিনি।
তুর্ক আরও বলেন, মুষ্টিমেয় কিছু ব্যক্তি এআই প্রযুক্তির ওপর বিপুল ক্ষমতা ধরে রেখেছেন, যা উদ্বেগের বিষয়।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন করে সংঘাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান। তার মতে, রাষ্ট্রগুলোর মধ্যে সংঘাত বাড়তে থাকায় বিশ্ব আরও বিপজ্জনক পরিস্থিতির দিকে যাচ্ছে।
এ ছাড়া মার্কিন অভিবাসন নীতির সমালোচনা করে এমন দেশে অভিবাসীদের ফেরত না পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি, যেখানে তারা গুরুতর বা অপূরণীয় ক্ষতির মুখে পড়তে পারেন।
এসএস




Comments